The Serpent Power
![]() |
| John Woodroffe, author of the 1918 translation of Pūrṇānanda’s 16th-century work |
সুতরাং একপ্রকার হতাশ হয়েই যখন এক্ষেত্রে [তন্ত্র সম্পর্কে লেখকের] হাল ছেড়ে দেবার উপক্রম, ঠিক সে সময় হাতে এল উডরোফ (Woodroffe) সাহেবের ‘The Serpent Power’। বস্তুত এই গ্রন্থটিই লেখকের মনে অন্তত এই বোধটুকু জাগাতে পারল যে, তন্ত্র তথাকথিত রক্তাম্বরধারী তান্ত্রিকের তন্ত্র নয়, (…) এ আসলে একটি উৎকৃষ্ট বিজ্ঞান; তবে যথার্থ বস্তুবিজ্ঞান না হয়ে ‘পরাবিজ্ঞান’।
~ নিগূঢ়ানন্দ, ১৯৮৭, বিদ্যজগৎ ও দৈবীভাষা, করুণা প্রকাশনী, কলকাতা-৯
শিবচন্দ্র বিদ্যার্ণব মহোদয়ের নিকট দীক্ষাশ্রিত শিষ্যবর্গের মধ্যে কলিকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি স্যার জন্ উডরোফ (Sir John Woodroffe, Bar-at-Law)-এর নাম সমধিক উল্লেখযোগ্য। স্যার জন উডরোফ তাঁহার (বিদ্যার্ণব) নিকট সস্ত্রীক তান্ত্রিক দীক্ষা গ্রহন করেন। সদগুরু বিদ্যার্ণব এই দীক্ষা প্রদানান্তে গুরুদক্ষিণা বহুমূল্যবান বিষয়বস্তু ও ধনরত্নাদি গ্রহনের পরিবর্ত্তে নব-দীক্ষিত শিষ্য উডরোফকে সমগ্র বিশ্বে তন্ত্রতত্ত্ব ও তন্ত্রধর্ম প্রচার মানসে তন্ত্রতত্ত্ব ও তন্ত্রসাধনা সম্বন্ধে নিগূঢ় তন্ত্রাভিমত অধ্যত্ম ব্যাখ্যা সমন্বিত গ্রন্থ প্রণয়ন ও প্রকাশার্থ উপদেশ নির্দ্দেশ প্রদান করেন। তিনিও তন্ত্রতত্ত্ব বিষয়ে আহুত বহু আলোচনা সভায় তন্ত্রতত্ত্ব বিষয়ে বক্তৃতা, বহু নিবন্ধ ও গ্রন্থাদি প্রকাশ করিয়া গুরুপদিষ্ট কার্য্যে সমগ্র জীবন নিয়োজিত করেন। আর্থার এভেলন (Arthur Avalon) এই ছদ্ম নামে সকল গ্রন্থাদি প্রকাশপূর্ব্বক ভারতে ইংরেজী শিক্ষাপ্রাপ্ত সমাজে ও পাশ্চাত্য জগতে তন্ত্রসাধনার ধারাকে নূতনালোকে ও মর্য্যদায় সুপ্রতিষ্ঠিত করেন। তাঁহার Principles of Tantra, part I & II. গুরু বিদ্যার্ণবের তন্ত্রতত্ত্বেরই সারানুবাদ।
~ শিবচন্দ্র বিদ্যার্ণবের ‘তন্ত্রতত্ত্ব’ গ্রন্থের [নবভারত পাবলিশার্স] প্রকাশকের নিবেদন, ‘শিবচন্দ্র বিদ্যার্ণব’ নিবন্ধের অংশবিশেষ, পৃষ্টা-৮
Download link: তন্ত্রতত্ত্ব ~ শিবচন্দ্র বিদ্যার্ণব

Comments
Post a Comment