মনচাষী ঋষি কহেন
![]() |
| নারদ মুনি কথা বলছেন একটি বালকের সঙ্গে |
ঋষি কথাটির সরল অর্থ হলো ‘যিনি ঋষ্ করেন’ বা চাষ করেন অর্থাৎ চাষী। তার এই ’ঋষ্’ থেকে ‘রস’ ও ‘রসদ’ এর উৎপত্তি হয়। তিনি ভূজমিন ও মানবজমিন এই উভয় জমিনে চাষ করে ফসল ফলান। এর মধ্যে যিনি মানবজমিনে ফসল ফলান, তার গৌরব বেশি। একটা সময় এই মনচাষাদেরই ঋষি বলা হতো। এই ঋষিদের মধ্যে যারা মহান ফসল ফলাতেন, তাদের বলা হতো মহর্ষি। এই ঋষি যে ফসল ফলান, সেটি ‘ঋচ’ (riches) বা রিক্থ, অনেক পরে যার নাম দেয়া হয় রসদ। প্রকৃতির নিয়ম অনুসারে যে কৌশলে তিনি ওই ফসল ফলান তাকে বলা হতো ঋক, ঋকমন্ত্র। এদেরই আবার বলা হতো রস।
বৈদিক সময়ে এই ঋক বা রসের চর্চাই কিছু পরিবারের কুলাচার হয়ে যায়, যা ইউরোপে প্রবেশ করে ‘কুলটুর’ বা ‘কালচার’ হয়ে। দর্শনীয় ব্যাপার এই যে, ইংরাজ সাহেবরা এই দেশে আসার পর এদেশীয় বিদগ্ধজনেরা কালচারের পরিবর্তে সৃষ্টি করেন ‘কৃষ্টি’ শব্দের।
মনচাষের ওই সেরা ফসলকে বলা যায় প্রকৃতির সম্পর্কের নিয়মকে জেনে ফেলা বা ব্রহ্মলাভ করা। ভাব ও শব্দের, অসীম এবং সীমার মধ্যে যে সম্পর্কের বুনট বিদ্যামান তা জেনে নিয়ে ভাষায় অমর হয়ে যাবার এই তো সময়।

Comments
Post a Comment